সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওরা রক্ত যোদ্ধা, ওরা ধ্রবতারা ব্লাড ফাউন্ডেশন এর সদস্য
প্রকাশ: ১৪ জুলাই, ২০২১, ৫:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওরা রক্ত যোদ্ধা, ওরা ধ্রবতারা ব্লাড ফাউন্ডেশন এর সদস্য

মহিউদ্দিন লিমন , আমতলী (বরগুনা) প্রতিনিধি:

ওরা রক্ত যোদ্ধা!ওরা মানবসেবী,
ওরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচায়।

মানুষের প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই যেন ওদের নেশা। কারো রক্তের প্রয়োজন এমন সংবাদ পেলেই ছুটে যাচ্ছে সংগঠনের সদস্যরা। হাসি মুখে নিজের শরীরের রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছে।

বলছিলাম বরগুনার জেলার আমতলী উপজেলার ধ্রবতারা ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের কথা।

জানা গেছে, রক্তের অভাবে অপারেশন করা যাচ্ছে না, কিংবা জরুরি প্রয়োজনে অপারেশন করা হয়েছে কিন্তু রক্তের অভাবে রোগীর অবস্থা খারাপ, এমন সময় মুঠোফোন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তের প্রয়োজন জানতে পারলেই সাহায্য করে সংগঠনটি। রক্ত দিয়ে জীবন বাঁচায় তারা।

বিগত ৬মাসে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রোগীদের প্রায় ১০০ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের অন্যতম সংগঠক লিমন চন্দ্র, মোঃ ইমরান, এইচ এম আল আমিন, মিম আক্তার, সাবিহা জাহান তোয়া, মহিউদ্দিন লিমন, সাকিবুল ইসলাম সাকিব,মিম আক্তার,মাসুদ,জিয়া সহ অসংখ্য রক্তযোদ্ধা নিয়মিতভাবে রক্তদান করছেন।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে এ বছর ৫০ জন ইফতার বাজার ও ঈদের বাজার বিতরণ,২০০ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা হয়ে থাকে।

রক্তদাতা লিমন চন্দ্র বলেন, ‘রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সে বিষয়টি লক্ষ্য রেখেই আমরা রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিয়ে থাকি।’

সংগঠনের সদস্য মহিউদ্দিন লিমন বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রোগীদের রক্ত দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।’

হলদিয়ার এলাকার রোগী সুমি বলেন, ‘আমার অপারেশনের সময় অনেক চেষ্টা করেও যখন রক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন সংগঠনের সদস্য সোহেল নিজে রক্ত দিয়ে সহযোগিতা করেছিলেন।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. মোনায়েম সাদ জানান, একজন সুস্থ-সবল মানুষ তিন মাস পর পর রক্ত দিতে পারে। এতে শরীরের কোনো অসুবিধা হয় না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচানো অনেক বড় মহৎ কাজ বলেও মনে করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »