করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমতলীতে কঠোর লকডাউন ও মাস্ক বিতরন
প্রকাশ: ৫ জুলাই, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমতলীতে কঠোর লকডাউন ও মাস্ক বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনা জেলার আমতলী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে তৃতীয় পর্যায়ে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে সোমবার আমতলী উপজেলার পৌর-শহর ও উপজেলার সকল ইউনিয়নে কঠোর ভাবে লকডাউন পালন হচ্ছে।

আজ সোমবার (০৫ জুলাই) সকাল থেকে উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তালুকদার বাজার ও চাওড়া ইউনিয়নে লকডাউন কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসন ব্যপক তৎপরতা চালিয়েছে। পৌর-শহরের সকল দোকান পাট বন্ধ এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। পরে উপজেলা প্রশাসন বিভিন্ন টিমের মাধ্যমে গ্রমীন হাট-বাজারে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে প্রচার-প্রচারণা অভিযান চালায়। উপজেলা শহরের কয়েকটি প্রবেশমুখে দেয়া হয়েছে ব্যারিকেড। রিক্সা, ভ্যান, ইঞ্জিন চালিত সকল পরিবহণ, ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলে বাঁধা প্রদান করে। কঠোর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলায় নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক সদস্যসহ গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।

১৩ ব্যক্তিকে মামলা ১১ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর কারণে অকারণে বাইরে বের হওয়ার প্রবণতা রয়েছে, কিছু কিছু চা ও মুদি দোকান খোলা ছিল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »