সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

তালেবান পরিচালিত তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ওই ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। 

তিনি আরও জানান, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

সরকারি সূত্রের মাধ্যমে নিশ্চিত করা একটি ছবিতে হামলার পর ওই এলাকায় অন্তত ৯ হতাহত ব্যক্তিকে মন্ত্রণালয়ের বাইরে পড়ে থাকতে দেখা যায়।

কাবুল পুলিশের প্রধান মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ঘটনাস্থলে নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে। তিনি মৃতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেন। জাদরান জানান, বুধবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে।

তালেবানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের লেকচারার ওবায়দুল্লাহ বাহির বলেছেন, হামলার পর হতাহতের পরিসংখ্যানের এই অসঙ্গতি ‘দুঃখজনক’। তিনি আলজাজিরাকে বলেন, ‘আমরা তালেবানদের আগেও এটা করতে দেখেছি। প্রকৃত হতাহতের সংখ্যা অস্বীকার করলে সেটি শহরের নিরাপত্তায় কোনো কাজে লাগে না। সুতরাং প্রশ্ন অনেক থাকলেও উত্তর সামান্য।’

বাহির আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকায় ঘটেছে। তার ভাষায়, ‘এখানে একাধিক চেকপয়েন্ট রয়েছে। সেই রাস্তায় প্রবেশ করার জন্য আপনার নির্দিষ্ট নথি থাকতে হবে।’

আলজাজিরা বলছে, চীনের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবানদের সঙ্গে বৈঠক করার সময় বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

আফগান তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে বলেন, ‘বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা প্রতিনিধিদল আসার কথা ছিল, কিন্তু বিস্ফোরণের সময় তারা উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »