শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটচাঁদপুরে এমএইচভি কর্মী কে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে এমএইচভি কর্মী কে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

কোটচাঁদপুরে এমএইচভি কর্মী মমিন আহম্মেদ কে শারীরিক ভাবে লাঞ্চিত করেছেন ক্লীনিকের সিএইচসিপি । রবিবার সকালে হরিণদীয়া কমিউনিটি ক্লীনিকের এ ঘটনা । মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী এম,এইচ,ভি মমিন আহম্মেদ বলেন,কোটচাঁদপুর উপজেলার ১১ টি কমিউনিটি ক্লীনিকের মধ্যে হরিণদীয়া একটি। এ ক্লীনিকে ৭ জন এমএইচভি কাজ করেন। এরমধ্যে ২ জন চাকুরি ছেড়ে দেওয়ায় ওই পদ দুইটি খালি পড়ে আছে। এ সব পদে কোন লোক নিয়োগ না হলেও সে তাঁর স্ত্রীকে নিয়োগ দেখাচ্ছেন। এ সব নিয়ে কথা বলায় সিএইচসিপি হাফিজুর রহমান আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। গালি দেন অকথ্য ভাষায়।
তিনি বলেন, সম্প্রতি তিনি আলামিন নামের এক এমএইচডির টাকা উত্তোলন করে আত্মাসাতের চেস্টা করেন। তবে বিষয়টি জানাজানি হয়ে পড়ায় ওই টাকা তাকে ফেরত দিতে হয়।
মমিন আহম্মেদ আরো বলেন,হাফিজুর রহমান কমিউনিটি একটি সরকারি প্রতিষ্ঠান। এরমধ্যে সে ব্যক্তিগত দোকান খুলেও কাজ করে থাকেন। তিনি ওই ক্লীনিকের মধ্যে বিকাশ, নগদ,এর ব্যবসা করেন। বিদ্যুৎ বিল ও নেন তিনি।
লাঞ্চিতের ঘটনায় মমিন রবিবার দুপুরে মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ।
অন্যদিকে অভিযুক্ত সিএইচসিপি হাফিজুর রহমান জানান, ক্লীনিকে এ ধরনের কোন ঘটনায় ঘটেনি। এ ছাড়া যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন,ওই ক্লীনিকে কয়েক জন অনুপস্থিত আছে,সেটা আমাকে জানিয়েছেন। এ ছাড়া ওখানে শুন্য পদে এখনও কোন লোক নেয়া হয়নি।তবে সিএইচসিপি হাফিজুরের স্ত্রীকে নেয়ার কথা ভাবছি। তবে ক্লীনিকে মারপিট বা লাঞ্ছিতের ঘটনা ঘটেছে, তা আমাকে জানানো হয়নি। তবে বিষয়টি কি ঘটেছে আমি খোজ নিয়ে দেখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »