শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটচাঁদপুরে কোর্টের চুড়ান্ত রায় উপেক্ষার অভিযোগে সাংবাদিক সম্মেলন
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ৪:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে কোর্টের চুড়ান্ত রায় উপেক্ষার অভিযোগে সাংবাদিক সম্মেলন

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ

মহামান্য সুপ্রিম কোর্টের চুড়ান্ত ডিক্রি
উপেক্ষা করে জমি থেকে জোর পূর্বক উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মলন হয়েছে। রবিবার কোটচাঁদপুর পৌর এলাকার গাবতলা পাড়ায় নালিশি জমিতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্ব্বোচ্চ আদালত থেকে ডিক্রি পাওয়া জমির মালিক আব্দুল খালেক লিখিত বক্তব্য পাঠ করেন। আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, আমার পিতা মৃত আবুল হোসেন ওয়ারেশ সূত্রে কোটচাঁদপুর ৪৬ নং মৌজার ১৪০১ ও ২১৩০ খতিয়ানের ৭টি দাগ থেকে ৭৮শতক জমি প্রাপ্ত হন। কিন্তু বিবাদী জামেলা খাতুন ও তার ওয়ারেশগণ আমার পিতাকে জোর পূর্বক জমির দখলে নিতে দেয়নি। সে কারণে আমার পিতা ১৯৮৯ সালের ৫ মার্চ দেওয়ানি কার্যবিধি মোতাবেক ঝিনাইদহ সহকারী জজ আদালতে মমলা দায়ের করেন। যার নং ৭১। উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৯৯৪ সালের ২৫ জানুয়ারি আবুল হোসেনের পক্ষে ডিক্রি প্রদান করেন। বিবাদী জামেলা খাতুন এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। মামলা পরিচালনা ক্ষেত্রে পিতার ত্রুটি থাকার করণে আপিলের প্রকৃত সুট ডিসমিস হয়।এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।যার সিভিল রিভিউশন নং ৪০৫।তারিখ ১৫-০১-১৯৯৭। মহামান্য হাইকোর্ট ২০০৩ সালের ২৬ ফেব্রায়ারী আবুল হোসেনর পক্ষে রায় দেন। রায়ের বিরুদ্ধে জামিলা মহামান্য সুপ্রিমকোর্টে আপিল করেন। আপিল নং ৭১/২০০৪। মহামান্য সুপ্রিমকোর্টে নথি তলব ও জাস্টিফাই করে আবুল হোসেন পক্ষে রায় দেন। এ রায়ও জামেনা খাতুনের মনপুত না হওয়ায় পুনরায় শুনানির জন্য মহামান্য সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন করেন। পিটিশন নং১০৫/২১৫।অতঃপর মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ পিটিশনটি খারিজ করেন। পিতার অবর্তমানে চুড়ান্ত ডিক্রি পেতে ওয়ারেশগণ ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালত মামলা করেন। এ প্রেক্ষিতে আদালত একজন সিনিয়র এ্যাডভোকেটকে কমিশন নিয়োগ করেন। কমিশন উভয় পক্ষ ও স্হানীয় কাউন্সিলরের উপস্হিতে নালিশি দাগ খতিয়ানের জরিপ পূর্বক ফিল্ড বুক ও স্কেস ম্যাপ চুড়ান্ত করে জমির অংশ বন্টন করে দেন। এতো কিছুর পরও দখলীয় জমি থেকে উচ্ছেদ এর পাঁয়তারা করছে প্রতিপক্ষ। দেয়া হচ্ছে প্রকাশ্যে হত্যার হুমকি। যে কারণে সংবাদ সম্মেলনকারী এ পরিবারটি দারুন নিরাপত্তাহীনতার মাঝে দিন কাটাছেন বলে দাবি করেছেন। আব্দুল খালেক উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে স্হানীয় পুলিশ ও সিভিল প্রশাসনের আসুহস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তার ভাই বব্দুল কুদ্দুস , আজিজুল হক, দাউদ হোসেন, সিরাজুল ইসলাম, শরিক আব্দুল মোতালেব, জনি, সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »