শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটচাঁদপুরে দিনের বেলাই তালা কেটে চুরি
প্রকাশ: ৮ আগস্ট, ২০২২, ৭:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে দিনের বেলাই তালা কেটে চুরি

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক ভবনের তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে পৌর শহরের কলেজষ্টান্ড কারিগর পাড়ার বাপ্পি কটেজে চুরির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নগদ অর্থ,স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানায়, ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভবন মালিক হাবিবুর রহমান মাষ্টারের স্ত্রী জানান, আমি অসুস্থ্য থাকায় বাড়ির নিচ তলায় ছিলাম। এই সুযোগে চোর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পড়ে। এসময় বাসায় কোন লোকজন ছিল না। পরে দোতলার রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঘরের মধ্যে ফ্যান চলায় কোন প্রকার শব্দ শুনতে পায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এদিকে পৌর এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার দায়িত্বরত অফিসার এসআই জাহিদ জানান, চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »