শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটচাঁদপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ

হাসপাতালের পরিস্কার পরিছন্নতার অবস্থা ভাল,তবে প্রশ্ন রয়েছে স্বাস্থ্য সেবা নিয়ে । রবিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ কথা বলেন,কমিটির সভাপতি ও ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান( চঞ্চল)। তিনি বলেন, অনেকে বলেছেন,হাসপাতালের বাইরের পরিবেশ অনেক সুন্দর। তবে হাসপাতালের সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন । তিনি আরো বলেন, আমার কাছে অনেকে বলেছেন,হাসপাতালে রোগি আসলে,এখানকার চিকিৎসকরা রোগীকে যশোরে রেফার্ড করে দেন। তবে তিনি করোনার সময়ের চিকিৎসা সেবার জন্য ডাক্তার, নার্সদের প্রশাংসাও করেন।
দীর্ঘ দুই বছর পর রবিবার দুপুরে কোটচাঁদপুর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান( চঞ্চল)। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ মঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু,সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর,সাধারণত সম্পাদক রিপন মন্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্লাড ব্যাংকের উদ্ভোধন করেন সংসদ সদস্য ।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, প্রতি মাসেই এ কমিটির সভা হওয়ার কথা। তবে এমপি সাহেব সময় না পাওয়ার কারনে,দুই বছর পর এ সভা করা হলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »