সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


খোঁজ নেন না সন্তানরা, মনের দু:খে কোটি টাকার সম্পত্তি সরকারকে দিলেন বৃদ্ধ!
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খোঁজ নেন না সন্তানরা, মনের দু:খে কোটি টাকার সম্পত্তি সরকারকে দিলেন বৃদ্ধ!

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরের বাসিন্দা নাথু সিং। তার বয়স ৮৫ বছর। স্ত্রী মারা যাওয়ার পর শেষ বয়সে একাকী জীবন পার করছেন তিনি। এক ছেলে ও চার মেয়ের মধ্যে কেউ তার খোঁজ নেন না। তাদের এমন আচরণে নিজের দেড় কোটি রুপির সম্পত্তি সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন তার অবস্থান বৃদ্ধাশ্রমে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে- নাথু সিংকে সন্তানরা দেখভাল করেন না। বাড়ি এবং জমিসহ দেড় কোটি রুপির মালিক তিনি। এই দু:খে তিনি তার দেড় কোটি রুপির সম্পত্তি উত্তরপ্রদেশের সরকারকে উইল করে দিয়েছেন। নাথু সিং তার দেহ একটি মেডিকেল কলেজে দান করে দিয়েছেন। তিনি এটাও বলেছেন ছেলে এবং চার মেয়ে যেন তার শেষকৃত্যে অংশ না নেয়। তার ছেলে স্কুলশিক্ষক হিসেবে ওই রাজ্যের সাহারানপুরে কাজ করেন। চার মেয়ে সবাই বিবাহিত। স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি আর বিয়েও করেননি। প্রায় সাত মাস আগে তিনি তার গ্রামে একটি বৃদ্ধাশ্রমে চলে যান।

৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ বলেন, ছেলে-মেয়ে থাকা সত্ত্বেও কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। এতে তার মনে অনেক কষ্ট। তাই তিনি রাজ্য সরকারের কাছে তার জমি উইল করে দিয়েছেন। তার মৃত্যুর পর উইল করা জমিতে একটি হাসপাতাল বা একটি স্কুল তৈরি করার কথা বলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বয়সে ছেলে এবং পুত্রবধূর সঙ্গে আমার থাকার কথা ছিল; কিন্তু তারা আমার সঙ্গে ভালো আচরণ করেনি। তাই আমি সম্পত্তি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।’

উইলে আরও বলা হয়েছে- গবেষণা এবং একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীর দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ খবর জানার পর তার পরিবারের সদস্যরা এখনো এগিয়ে আসেননি।

বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপক রেখা সিং বলেন, প্রায় ছয় মাস আগে নাথু সিং বৃদ্ধাশ্রমে বসবাস শুরু করার পর তার পরিবারের কেউ তাকে দেখতে আসেনি। সিং বলেছিলেন পরিবারের সদস্যদের এমন আচরণে তিনি খুব বিরক্ত। তাই তার সম্পত্তি রাজ্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে- এলাকার সাবরেজিস্ট্রার বলেছেন নাথু সিংয়ের হলফনামা পেয়েছেন। তার মৃত্যুর পর এটি কার্যকর হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »