গলায় লিচু আটকে পুলিশ কর্মকর্তার শিশুপুত্রের মৃত্যু
প্রকাশ: ২৭ মে, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলায় লিচু আটকে পুলিশ কর্মকর্তার শিশুপুত্রের মৃত্যু

মহিউদ্দিন লিমন,আমতলী (বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীতে গলায় লিচুর বিচি আটকে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের ১৩ মাস বয়সী শিশুপুত্র মুয়াজের মৃত্যু হয়েছে। বুধবার রাতে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি বুধবার বিকালে ছুটিতে বাসায় আসেন।

বাবার নিয়ে আসা লিচুর খোসা ফেলে শিশু মুয়াজের হাতে তুলে দেন ফুফু রুবি বেগম। শিশু মুয়াজ লিচু মুখে গিলে ফেলে। এতে শিশুর গলায় বিচিসহ লিচু আটকে পড়ে।

দ্রুত স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক চৌধুরী শিশু মুয়াজের গলা থেকে লিচুর বিচি বের করেন। কিন্তু শিশু মুয়াজ ততক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে রাত সাড়ে ৯টায় শিশু মুয়াজের মৃত্যু হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটির গলায় লিচু আটকে শ্বাস বন্ধ হয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় তার ব্রেইন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, বেশিক্ষণ শ্বাস বন্ধ থাকার ফলে তার শরীর নীল রং ধারণ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর লিচু বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির নানা মাওলানা মো. রুহুল আমিন বলেন, মুয়াজকে বরিশাল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »