শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএম বেলাল, গৌরনদী:

বরিশালের গৌরনদীতে “জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সম্পন্ন হয়েছে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে ও গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালাটি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। জনস্বার্থ ও উন্নয়ন সাংবাদিকতা’র নানা কৌশলের ওপর হাতে কলমে ধারনা ও প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নুর সিদ্দিকী। গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও গৌরনদী উপজেলা প্রেসক্লাব’র কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মোট ৪৬ জন সাংবাদিক কর্মশালটিতে অংশগ্রহন করেন। শেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »