বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গাইনের পাড় এলাকায় একটি বাস ডিজেলচালিত অটোরিকশাকে (মাহেন্দ্রা) পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটির চালক মোহাম্মদ হোসেন (২০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় শওকত হাওলাদার (৩০) নামের ওই অটোরিকশাটির আরেক আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন তার স্বজন শওকত হাওলাদারকে নিজ অটোরিকশায় করে ওই মহাসড়কের কসবা এলাকা থেকে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গাইনের পাড় এলাকায় পৌঁছালে পেছনে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা নিহত অটোরিকশাচালকের মরদেহসহ আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা যানজট মুক্ত করতে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »