জাতীয় অর্থ বাজেটে যুবদের জন্য বরাদ্দ নিয়ে প্রাক বাজেট এ অংশগ্রহণ করেন বরগুনার সদস্যরা
প্রকাশ: ২৯ মে, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় অর্থ বাজেটে যুবদের জন্য বরাদ্দ নিয়ে প্রাক বাজেট এ অংশগ্রহণ করেন বরগুনার সদস্যরা

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় বাজেট নিয়ে ভার্চুয়াল সংলাপ।

২৯ মে, ২০২১ একশনএইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও যুবদের সাথে “জাতীয় বাজেট ২০২১-২২ এ যুব খাঁতে বরাদ্দ বৃদ্ধি, যুবদের জন্য বিশেষ বরাদ্দ, বেকার ভাতা প্রদান ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান সহ বিভিন্ন দাবী জানায় এই আলোচনা সভায়।
বিশেষ এই আলোচনা সভায় অংশ নেন নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ যুব সদস্যরা। এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও এসএম শাহজাদা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সায়েদা রুবিনা আক্তার, সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান হেদায়াতুল্লাহ আল মামুন, আজহার ইসলাম খান, ডিজি- যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের-বাপা এর যুগ্ম সচিব ইকবাল হাবীব, একশনএইড বাংলাদেশ এর ম্যানেজার নাজমুল আহসান, আবরার হোসেইন সায়েম- পরিচালক সায়েম গ্রুপ, অধ্যাপক এমএম আকাশ, তানভীর হাসান সৌরভ- সিইও সোসিয়ান লিমিটেড, শুক্লা সারয়ার সিরাত- মহাসচিব গুলশান সোসাইটি, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আক্তার উদ্দিন- প্রধান ইউএনভি বাংলাদেশ, অধ্যাপক শাহ্‌ আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ আরও অনেকে।

আয়োজিত এই সভায় আলোচকদের আলোচনায় উঠে আসে জাতীয় বাজেট ২০২১-২২ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা-
১। যুব খাঁতে বাজেট বৃদ্ধি।
২। উদ্যোক্তাদের জন্য ঋণ সহজীকরণ ও বিশেষ বরাদ্দ
৩। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ
৪। ইন্টারনেট এর দাম কমানো ও সেবার মান বৃদ্ধি
৫। কৃষি খাঁতে বরাদ্দ বৃদ্ধি ও পণ্যের ন্যায্য মূল্য প্রদান
৬। শিক্ষা খাঁতে বরাদ্দ বৃদ্ধিসহ মান উন্নয়ন
৭। জাতীয় যুব কাউন্সিল গঠন
৮। সবার জন্য খাদ্য নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন
৯। পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ
১০ যুব ব্যাংক প্রতিষ্ঠা
১১। বেকার ভাতা প্রদান
১২ পরিবেশ ও জলবায়ু খাঁতে বাজেট বৃদ্ধি ও টেকসই উন্নয়ন।

বিশেষ এই আয়জনে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিয় প্রাপন অর্ক চক্রবর্তী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »