শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে এসির বিষাক্ত গ্যাসে নিহত ২, আহত ৩
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ৪:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এসির বিষাক্ত গ্যাসে নিহত ২, আহত ৩

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহত দম্পত্তির ছেলে, ছোট ভাইয়ের বউ ও তাদের বাচ্চা আহত হয়েছে। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে।

রাজাপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম (৪০), ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম (৩২) ও ভাইয়ের মেয়ে সারা মনি (৩) কে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে এসিতে শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়। আজ শনিবার সকালে তাদের কোন সারাশব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম দমবন্ধ হয়ে মারা যায়। আহতরা অজ্ঞান ছিল, তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মাহফুজা বেগম বলেন, ঘরের সবাই রাত ১১টার দিকে শোয়ার পরে শুনতে পাই এসি থেকে থেমে থেমে শব্দ হচ্ছে আর গন্ধ বের হচ্ছে। আমি বারবার ওঠার চেষ্টা করেও উঠতে পারিনি। পরে আর কিছু বলতে পারিনা। একটু আগে দেখি আমাদের সবাই ধরাধরি করে ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে আসছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ মো. আমির সোহেল বলেন, আহত অবস্থায় ৩ জন আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তারা মোটামুটি সুস্থ আছে। তারপরেও আমরা তাদের ২৪ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »