সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে বিএনপি নেতা জামাল সন্ত্রাসী হামলার স্বীকার
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিএনপি নেতা জামাল সন্ত্রাসী হামলার স্বীকার

আবু সায়েম আকনঃ

ঝালকাঠিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়কে বেরিকেট দিয়ে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল রক্তাক্ত জখম হয়েছেন।

আজ রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী ভবনের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মেহেরিন আফরোজ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রফিকুল ইসলাম জামাল ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নির্বাচন করেছিলেন। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সভাপতি পদপ্রার্থী।

প্রত্যক্ষদর্শী যুবদল নেতা রিয়াজুর রহমান মুন্সি জানান, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম জামাল। এরপর মহিলা কলেজের সামনে জেলা বিএনপির সদস্য সচিবের চেম্বারে একটু সময় অপেক্ষা করে বাসায় রওনা দেন। কিছুদুর সামনে গেলে শিল্পকলা একাডেমী ভবনের সামনে মোটর সাইকেল বেরিকেট দিয়ে জামালের ব্যক্তিগত গাড়ীর পথরোধ করে। গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে দেখতে গেলেই অতর্কিতভাবে হাতুরি পেটা শুরু করে। নাকের উপর আঘাত পাওয়ায় তিনি রক্তাক্ত জখম হন। সফরসঙ্গি ভাই’র ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারী কাউকেই চিনতে পারেনি কেউ।

সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ডা. মেহেরিন আফরোজ জানান, রফিকুল ইসলাম জামাল নামে একজন আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তার নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদ পেয়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা যুবদল আহবায়ক শামীম তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে ভীড় করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনা শুনে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে আহত ব্যক্তি ও তার সঙ্গিরা হামলাকারীদের কাউকে চিনতে পারেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »