শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২২ আগস্ট, ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রূপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানির বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুঁটির ওপর থেকে পড়ে মো. জামাল হোসেন মোল্লা নামে এক বিদ্যুৎ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে। ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা বলেন, বছর দুই যাবত বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতের লাইন টানার কাজ করত।ঘটনার দিন বেলা সোয়া ১১টার দিকে পা পিছলে ঝুলে পরে। তখন তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিঁড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।
ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুর ১টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »