শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে স্বামীর হাতে স্ত্রী খুন

আবু সায়েম আকনঃ

ঝালকাঠির রাজাপুরে দাম্পত্য কলহের জেরে স্বামী আব্দুল আজিত হাওলাদারের(৬০) হাতে স্ত্রী নারগিস বেগম (৪৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই ঘাতক স্বামী আজিতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, নারগিস বেগম শারীরিক অসুস্থ থাকার কারণে গত দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এতে এক সময় তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে দূরত্বের জের ধরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা লোহার সাবল দিয়ে নারগিসের মাথায় আঘাত করে আজিত। পরিবারের স্বাজনরা রক্তাক্ত জখম অবস্থায় নারগিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার জানায়, ঘটনার রাতে খাবার খেয়ে রাত সারে নয় টার দিকে লামিয়া তার মায়ের সাথে ঘরের ভিতরের কক্ষে ঘুমিয়ে পরে। আর তার বাবা আজিত সামনের বারান্দায় ঘুমায়। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে মায়ের চিৎকারে লামিয়ার ঘুম ভাঙ্গে। লামিয়া ঘুম থেকে জেগে নারগিসকে আজিত সাবল দিয়ে পেটাচ্ছে দেখে লামিয়া তার বাবাকে বাধা দিতে গিয়ে সেও হাতে আঘাত পায়।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, রাতেই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »