শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠীতে শাহী জর্দা ফ্যাক্টরীতে শ্রমিকের ওপর সন্ত্রাসীদের হামলা : আহত-১: হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১৩ জুন, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠীতে শাহী জর্দা ফ্যাক্টরীতে শ্রমিকের ওপর সন্ত্রাসীদের হামলা : আহত-১: হাসপাতালে ভর্তি

 

নাজমুল সানী : ঝালকাঠীর সাবিহা কেমিক্যাল ওয়ার্কস শাহী জর্দা কোম্পানীর ফ্যাক্টরীতে সরদার দুলালের ওপর হামলা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জ্ঞান ফিরেনি এখনো। অবস্থা গুরুতর।

ঘটনাটি ঘটেছে শাহী জর্দা কোম্পানীর ফ্যাক্টরীর অভ্যন্তরে ১২ জুন শনিবার বেলা একটা দশ মিনিটে।

হাসপাতাল ও আহতের পারিবারিক সুত্র জানায়,ঝালকাঠী জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ও ঝালকাঠীর সাবিহা কেমিক্যাল ওয়ার্কস শাহী জর্দা কোম্পানীর ফ্যাক্টরীতে সরদার পদে আব্দুল জব্বারের পুত্র দুলাল কর্মরত। অন্যান্য দিনেরমত ১২ জুন শনিবার কাজে যোগদান করে কাজ করে আসছিল। বেলা একটা দশ মিনিটের সময় একদল সন্ত্রাসীরা শাহী জর্দা ফ্যাক্টরীর অভ্যান্তরে অতর্কিতভাবে সরদার দুলালের ওপর হামলা করে কোন কিছু বুঝার আগেই। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষনিক অন্যান্য শ্রমিকরা দুলালকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে ঝালকাঠী হাসপাতালে ভর্তি করে। দুলালের জ্ঞান না ফেরা ও অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে ঝালকাঠী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে দুলালের চিকিৎসা চলছে। তার সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান দুলালের সাথে থাকা সহকর্মীরা ও পরিবারের লোকজন।

এ ব্যপারে ঝালকাঠী জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতা হুমায়ুন কবির জানান ,হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য দুলালের ওপর সন্ত্রাসী হামলার জন্য আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউনিয়ন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। আমি দুলালের ওপর হামলার খবর পেয়ে বরিশালে ছুটে এসেছি। দুলালের এখনো জ্ঞান ফিরে নাই। জ্ঞান ফিরলে ওর সাথে কথা বলে আইনীসহ সকল ব্যবস্থা নেয়া হবে।

এ রিপোর্ট রাত ৮ টায় লেখা পর্যন্ত দুলালের জ্ঞান ফিরে নাই।

 

 

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »