শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে কৃষকদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা“গোটা দেশ আজ মানুষের মধ্যে হাহাকার”
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে কৃষকদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা“গোটা দেশ আজ মানুষের মধ্যে হাহাকার”

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা নিহত এবং জ্বালানী তেলসহ সারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা কৃষকদল। রোববার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পপপু, শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের সদস্য সচিব লাবলুর রহমান বাবলু, কৃষক দল নেতা মীজানুর রহমান মাস্টার, মোঃ আব্দুর রউফ, হাফিজুর রশিদ স্বপন ও আব্দুর রশিদ মোহন প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নেতারা বলেন, গোটা দেশ আজ বিস্ফোরন্মুখ। মানুষের মধ্যে হাহাকার। সব জিনিসের দাম বৃদ্ধির কারণে মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে। অথচ এই সরকারের মন্ত্রী, এমপি আমলারা কোটি কোটি টাকার পাহার গড়ে তুলেছেন। এখন প্রতিবাদ করলেই হত্যা করা হচ্ছে। বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, ভোলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকে খুন করে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত এই জুলুমবাজ সরকারকে বিদায় ঘটানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »