শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে নবজাতক হত্যার অভিযোগে আটক ৩
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে নবজাতক হত্যার অভিযোগে আটক ৩

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

ঝিনাইদহে পরকীয়া সম্পর্কের কারণে জন্ম নেওয়া সদ্যভুমিষ্ঠ এক ছেলে নবজাতক হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা নুরুন্নাহার (৩০), নানী কমলা বেগম (৪৫) ও প্রেমিক দুলাভাই গুঞ্জনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয় কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নুরুন্নাহার। সন্ধ্যায় হাসপাতালের গাইনী ওয়ার্ডের নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয় নুরুন্নাহার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীর স্বজন জানায়, রাত ১০টার দিকে নানী কমেলা খাতুন শিশুটিকে রুমের বাইরে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা ভেঙ্গে, অন্ডকোষ মুচড়ে ও গলা টিপে হত্যার চেষ্টা করে। বিষয়টি এক রোগীর স্বজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় শিশুটি।
জিহাদ হোসেন নামের এক রোগীর স্বজন জানান, আমরা যতটুকু শুনেছি ওই মেয়ের ৩ বছর আগে সদর উপজেলার গান্না গ্রামের রকি নামে এক ছেলের সাথে বিয়ে হয়। সেখানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ২ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ ঘটনায় আদালতে মামলাও চলছে। এরপর মেয়েটি তার বাবার বাড়িতেই থাকতো।
গত ১ আগস্ট কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে সোহাগ হোসেন নামে এক ছেলের সাথে তার আবারো বিয়ে হয়। এর মাঝে সে পরকীয়ায় জড়িয়ে পরে। অবৈধ সম্পর্কের কারণে সে সন্তানধারণ করে।
তারেক মাহমুদ নামে এক রোগীর স্বজন জানান, একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্যাতন করে হত্যার করা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
অভিযুক্ত হালিমা খাতুন জানান, আমি কিছু জানি না। আমি বাবুটাকে বাইরে নিয়ে গেছিলাম। তারপর দেখি ও নড়াচড়া করছে না।
মা নুরুন্নাহার জানান, আমি তো আমার বেডে ছিলাম। আমার মা ছেলেকে বাইরে নিয়ে গেছিলো। আমি কিছু জানিনা।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (অপারেশন) হরিদাস পাল জানান, সবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে পরকীয়া কারণে সন্তান হওয়ায় তা মেনে নিতে পারেনি। যেহেতু তার নতুন বিয়ে হয়েছে সে কারণে শিশুটির নানী এই কাজ করতে পারে। আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং প্রেরন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »