শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে ১৩ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বন্ধ
প্রকাশ: ১ আগস্ট, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ১৩ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বন্ধ

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। সদর উপজেলার বিষয়খালী ক্লাস্টারের ১০টি এবং বাকি আরও বিভিন্ন ক্লাস্টারের ৩টি বিদ্যালয় রয়েছে এই তালিকায়। এই বিষয়ে বঞ্চিত বিদ্যালয়গুলির শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তাদের বক্তব্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান মাসুদের ভুলের কারণেই এই স্কুলগুলি বঞ্চিত হয়েছে। ৬ মাসে ছাত্র প্রতি দেড়শত টাকা হারে বৃত্তি দিয়ে থাকে সরকার। এই বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধাংশু শেখর বিশ্বাস বলেন, বৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি অ্যাপস দিয়েছে সরকার। কিন্তু সেই অ্যাপস পরিচালনার জন্য কোন প্রশিক্ষণ দেয়া হয়নি। টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি। এই বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মাসুদ আলম বলেন, নতুন সফটওয়্যার দিয়েছে ঈদের আগে। সে সময়ে সার্ভার ত্রæটির কারণে একেকটি স্কুলের উপবৃত্তির তথ্য সাবমিট করতে আধা ঘন্টা সময় লেগেছে। কারগরি ত্রুটির কারণে এমন হতে পারে। এমন নয় যে এই টাকা কেউ মেরে দিয়েছে। অধিদপ্তর থেকেই ছাড় হয়নি। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, উপবৃত্তির জন্য একটি সেল রয়েছে। তার উপবৃত্তি বিষয়ক যাবতীয় কাজ করে। আমি খোঁজ খবর নিয়ে উপর মহলে কথা বলে দেখছি কি করা যায়। জানাগেছে, সদর উপজেলার বিষয়খালী ক্লাস্টারের কুঠিদুর্গাপুর, রঘুনাথপুর, কুলবাড়িয়া, ভরতপুর, চান্দেরপোল, কুতুবপুর, ভবানিপুর, পরমানন্দপুর, কয়ারগাছি, রামনগর ও খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বরাদ্দ আসেনি অধিদপ্তর থেকে। অভিযোগ দিতে আসা এই সব বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষা কর্মকর্তা মাসুদ আলমের ভুলের কারণেই এমন হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »