তীলে তীলে গড়া স্বপ্ন নিমিষেই পুড়ে ছাই সাদিয়া বেগমের
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২১, ৫:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তীলে তীলে গড়া স্বপ্ন নিমিষেই পুড়ে ছাই সাদিয়া বেগমের

রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ এক বুক ফাটা আর্তনাদ। সাদিয়া বেগমের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারে গতকাল সোমবার রাতে আগুন লাগে সাদিয়া দোকানে। আগুন লাগার খবর শুনে বাজারে চলে যান সে। গিয়ে দেখেন চোখের সামনেই তার তীলে তীলে গড়া স্বপ্ন পুড়ছে। ছোট্ট একটা দোকানে মুদি মনোহরির ব্যবসা করেন সাদিয়া। ৫ সন্তান নিয়ে সামান্য একটি আয় এর উপর নির্ভর করে কোন রকম জীবন চালিয়ে যাচ্ছিল সাদিয়া। কিন্তু আগুন লেগে এখন পথেই বসে গিয়েছে সে কিছুদিন আগে এনজিওর মাধ্যমে ঋণ নিয়ে দোকানে ঈদের জন্য মালামাল কিনেন সাদিয়া। তার ভিতরে সকল আশা শেষ তার। শুধু সাদিয়া নয়, পঙ্গু দোকান মালিক সালাম তালুকদার তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেচছে।

স্বপ্নের দোকানটির সঙ্গে পুঁজি এবং উপার্জনের একমাত্র অবলম্বন চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। চিৎকার করে কান্না ছাড়া আর কিছুই করতে পারলেননা সাদিয়া বেগম । এভাবেই কান্নাজড়িত কণ্ঠে নিজের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা বলছিলেন ছাদিয়া‌ ।

তিনি গনমাধ্যমকে বলেন, বাবার শেষ সম্বল বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলেন । গতকাল রাতে এলাকার আগুন লেগেছে শুনে ছুটে গিয়ে দেখে চোখের সামনে তার উপার্জনের স্বপ্ন পুড়ছে। সব মিলে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হবে বলে ধারণা তার। যার মধ্য থেকে একটা সুতো বের করতে পারেনি।

সারা জীবনের পুঁজি আর জীবনধারণের একমাত্র অবলম্বন ছিল এই ব্যবসা প্রতিষ্ঠান । পুড়ে গেছে দোকান, ৫ সন্তান নিয়ে আগুনে নিঃস্ব হয়ে পড়ছেন সাদিয়া বেগম।

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার  বলেন, সকালে অসহায় সাদিয়া বেগমের কাছে যাই ৷ ৫ সন্তান নিয়ে অনেক অসহায় হয়ে পরেছে সে৷ আসা করি বিত্তবানরা এগিয়ে আসবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »