শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

 সুজানগর প্রতিনিধি  

সুজানগরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কৃষক বৃদ্ধ দাদার শখ পূরণ করলেন প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু। 

শুক্রবার উপজেলার চরসুজানগর গ্রাম থেকে ঢাকায় গিয়ে তিনি বিয়ে করেন। বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু উপজেলার চরসুজানগর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। কনে মোছা. জিম খাতুন ঢাকার মিরপুর নূরানী মাদ্রাসার অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গি এলাকার টুটুল শেখের মেয়ে।

বরের চাচা হেলাল উদ্দিন জানান, বরের বৃদ্ধ কৃষক দাদা মো. জবানী সরদারের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে চড়ে কনেকে সঙ্গে নিয়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামেন বর। বরযাত্রীরা যাতায়াত করেন মাইক্রোবাসে। 

বিয়ের বরযাত্রী সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব জানান, চরাঞ্চলের বাসিন্দা হয়েও বৃদ্ধ কৃষক দাদার শখ পূরণ করতে হেলিকপ্টারে বিয়ের এ ঘটনা এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। 

স্থানীয় লোকজন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা চরসুজানগর এলাকায় এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। 

বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু জানান, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া দাদার শখ আর তার স্বপ্ন পূরণ বলে কথা। তাই ঢাকা থেকে প্রায় এক লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »