● ●


দুদকের নথি দেখতে চাইলেন হাইকোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুদকের নথি দেখতে চাইলেন হাইকোর্ট

সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার পাঁচ মাস আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেসব অভিযোগে মামলা হয়েছে এবং যেসব অভিযোগ ‘পরিসমাপ্তি’ ঘোষণা করা হয়েছে, সেসব অভিযোগের রেকর্ড (নথি) চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দুদকের দাখিল করা প্রতিবেদন দেখার পর রোববার (২২ জানুয়ারি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে এই সময়ের মধ্যে প্রতিবেদন আকারে এসব নথি দাখিল করতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর সাংবাদিক সাঈদ আহমেদ খানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’ শিরোনামে ২০২১ সালের ১৪ মার্চ প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর একই বছরের ১৬ মার্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

আদেশে দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার আগের পাঁচ মাস (২০২০ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ১০ মার্চ পরর্যন্ত) দুদকের অনুসন্ধান থেকে কত জনকে, কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন চাওয়া হয় আদেশে। সেই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদক সাঈদ আহমেদ খানকে এ সংক্রান্ত যাবতীয় তথ্যা আদালতে দাখিল করতে বলা হয়।

সে অনুযায়ী দুদকের প্রতিবেদন রোববার উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হলে অভিযোগটি ‘পরিসমাপ্ত’ করা হয়। এটি কমিশনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

দুদকের প্রতিবেদনে বলা হয়, কমিশন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অভিযোগসমূহ যাচাই-বাছাই করে অনুসন্ধানের জন্য কার্যক্রম গ্রহণ করে। ২০২০ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ১০ মার্চ পর্যন্ত পাঁচ মাসে পূর্বের জেরসহ মোট ৪ হাজার ৪৮১টি অভিযোগ অনুসন্ধানাধীন ছিলো।

নির্ধারিত প্রক্রিয়া অনুসরনপূর্বক কমিশন এই সময়ে অর্থাৎ উক্ত পাঁচ মাসে ১৫৪টি অভিযোগের বিপরীতে মামলা দায়েরের ও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে ৪০৮টি অভিযোগ পরাসমাপ্তির সিদ্ধান্ত গ্রহণ করে। ২টি অভিযোগ অন্যান্যভাবে নিষ্পত্তি করা হয়। একই সময়ে গত বছরের ১০ মার্চ পর্যন্ত পূর্বের জেরসহ মোট ১ হাজার ৫৭৮টি মামলা তদন্তাধীন ছিল। এর মধ্যে ৫৭টি মামলার এফআরটি (চূড়ান্ত প্রতিবেদন) দাখিল ও ১৬৫টি মামলার চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৬টি মামলা অন্যান্যভাবে নিষ্পত্তি করা হয়। কমিশনের সব সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে বা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।

পরে আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, আমাদের দাখিল করা প্রতিবেদনের সূত্র ধরে আদালত বলেছেন যে, যে অভিযোগুলো পরিসমাপ্ত (অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে) ঘোষণা করা হয়েছে, সেই পরিসমাপ্ত অভিযোগগুলোর রেকর্ডগুলো দেখেতে চেয়েছেন আদালত। তদন্ত ও পরিসমাপ্ত মিলিয়ে মোট ৪৭৩টি অভিযোগের রেকর্ড আদালত দেখতে চেয়েছেন।

আইনজীবী শিশির মনির বলেন, চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার আগের পাঁচ মাসে ৪ হাজার ৪৮১টি অভিযোগ থেকে চার শতাধিক অভিযোগ পরিসমাপ্ত ঘোষণা করেছে দুদক। পরিসমাপ্তি বা অব্যাহতির একটা আইনি পদ্ধতি আছে। এসব পরিসমাপ্তির ক্ষেত্রে সে পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা আদালত মূলত সেটি দেখতে চেয়েছেন। আর যেসব অভিযোগে মামলা হয়েছে সেসব মামলার অগ্রগতি অর্থাৎ কোনটা কী পর্যায়ে আছে সেটিও দেখতে চেয়েছেন আদালত। যে কারণে এ সংক্রান্ত সমস্ত নথি দাখিল করতে বলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »