দৈনিক কীর্তনখোলা পত্রিকার রিপোর্টার অপুর মৃত্যু:বৃদ্ধা মায়ের আহজারি:অপলক তাকিয়ে ছিলো শিশু সন্তান
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ৪:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দৈনিক কীর্তনখোলা পত্রিকার রিপোর্টার অপুর মৃত্যু:বৃদ্ধা মায়ের আহজারি:অপলক তাকিয়ে ছিলো শিশু সন্তান

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক কীর্তনখোলা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার রোমেল রয় অপু আর নেই। সোমবার বেলা ১২টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ৯ ও ৩ বছর বয়সী দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সহকর্মী খান আব্বাস জানান, নিউমোনিয়ায় আক্রান্ত অপু রয় চিকিৎসার উদ্দেশ্যে সকালে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাকে ভর্তি করার পূর্ব মুহুর্তে খিচুনি দিয়ে হার্ট এ্যাটাক করে মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর খবর শুনে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, স্বপন খন্দকার, কীর্তনখোলার সম্পাদক সালেহ টিটু, দেশজনপদ পত্রিকার প্রকাশক-সম্পাদক মীর্জা রিমন, খান স্বপন, কেএম নয়ন, নজরুল ইসলাম, মিথুন সাহা সহ সহকর্মী, বরিশাল নগরীর কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা নগরীর নিউ সার্কুলার রোডের বাসায় ছুটে আসেন। এ সময় সকলের চোখ অশ্রুসজল ছিলো। সন্তানকে হারিয়ে বৃদ্ধা মায়ের আহজারি, বাকরুদ্ধ ছিলো স্ত্রী, অপলক তাকিয়ে ছিলো ৯ বছর বয়সী শিশু সন্তান। কিছু না বুঝে নিজের মনে খেলতে ছিলো তিন বছর বয়সী শিশু সন্তান। রাত আটটায় ধর্মীয় রীতিতে তার বাসভবনের সামনে সমাহিত করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »