শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দৌলতখানে আনসার ও ভিডিপি মত বিনিময় সভা
প্রকাশ: ২৮ জুন, ২০২১, ৭:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দৌলতখানে আনসার ও ভিডিপি মত বিনিময় সভা

ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বিষয় পুরুস্কার প্রধান করা হয়। দৌলতখান উপজেলার অডিটরিয়ামের, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন পুরুষ্কার সহ ৮টি বাইসাইকেল পুরুস্কার দেওয়া হয়। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ডান্ট- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনাব মোঃ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ছিদ্দিক মিয়া, ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা খালেদা আক্তার ফেন্সি, দৌলতখান থানার এস আই ইসমাইল হোসেন, দৌলতখান উপজেলার প্রশিক্ষক জনাব মোঃ মেহেদী হাসান, ভোলা সদর উপজেলা প্রশিক্ষক মোকাম্মেল হক সহ প্রমূখ। এ মত বিনিময় সভায় নারী ও পুরুষসহ কয়েক’শ আনসার ও ভিডিপি সদস্য যোগদান করেন। সভাপতি তারেক হাওলাদার বলেন, এ বাহিনী বর্তমানে দেশের সর্বাঙ্গে বিশেষ অবদান রেখে এই উদ্যেগকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি করোনার ভয়াবহতা নিয়ে বলেন এবং জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেন।
এ সময় প্রধান অতিথি আহসান উল্লাহ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সেই সৃষ্টির লগ্ন থেকে আজ বহু দূর এগিয়ে গেছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাহিনীকে বিশেষ অবদান দিয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দেশের সার্বিক কল্যাণে এই বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই চারটি মূলমন্ত্রকে ধারণ করে এ বাহিনী আজ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলারক্ষা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত দিনে দেশে জঙ্গি ভয়াবহতার সময় জঙ্গি দমনে ভোলার আনসার ও ভিডিপি সক্রিয় ভুমিকা পালন করে। নির্বাচন, দূর্গাপূজা এবং বিভিন্ন অনুষ্ঠানে এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাশকতামূলক কার্যকলাপ তৎপর রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে জনগনের মাঝে সুনাম অর্জন বয়ে আনছে। যেখানে মাদক নামক শব্দটি পাবে সেখানেই এই বাহিনী তৎপরতা দেখাতে হবে এবং দেশের যুব সমাজকে বাঁচাতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »