নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খায়ের আবদুল্লাহ
প্রকাশ: ১৩ জুন, ২০২৩, ১:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খায়ের আবদুল্লাহ

 

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। বেসরকারি ফলাফল ঘোষণার পর আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল নগরের সব ভোটার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফলাফল চূড়ান্ত হওয়ার পর সোমবার সন্ধ্যায় তিনি নগরের সদর রোডে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘নগরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি নগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’

সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের সদর রোডে (সার্কিট হাউসের সামনে) নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে আবুল খায়ের আবদুল্লাহ লিখিত বক্তব্যে দেন। এ সময় তিনি বলেন, ‘বরিশালে বসবাসরত শান্তিপ্রিয় নগরবাসী। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটে আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, আপনারা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমি এ জন্য প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বরিশালের সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যাঁরা নির্বাচনের এই প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’

আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচনী কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ১২৬ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৮৭ হাজার ৭৫২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »