শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হবে ভিটিভি ইউএস-এর মতবিনিময়
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হবে ভিটিভি ইউএস-এর মতবিনিময়

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধঃবাংলা সংবাদমাধ্যমের বিস্তৃতির মধ্য দিয়েই টের পাওয়া যাচ্ছে নিউইয়র্কে বাংলাদেশী জনসমাজ ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এ অগ্রযাত্রার সাথে এখানে গড়ে উঠা সংবাদমাধ্যম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। সব সীমাবদ্ধতা অতিক্রম করে একটি মানসম্মত সংবাদমাধ্যম প্রবাসীদের অনেক আকাঙ্ক্ষার পরিপূরক হতে পারে।
নিউইয়র্ক থেকে সম্প্রচারের অপেক্ষায় থাকা ভিউয়ার্স টেলিভিশনের ( ভিটিভি ইউএস) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদসম্মেলনে এসব কথা বলা হয়েছে। ১৭ আগস্ট বুধবার নিউইয়র্ক এর জামাইকার হিলসাইডে ভিউয়ার্স টিভি কার্যালয়ে আয়জিত সংবাদ সম্মেলনে বাংলা সংবাদমাধ্যমের সহকর্মি ও জনসমাজ প্রতিনিধিদের স্বাগত জানান ভিউয়ার্স টিভির চেয়ারম্যান ও সিইও আবু সাহেদ করিম এবং এমডি ও সাংবাদিক তাসের মাহমুদ। আইপিটিভি হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কুশীলবরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ভিজিবি ইউএস-এর ভাইস চেয়ারমযান এলিস আনভিলা সুমি,পরিচালক শেখ ফারজানা হক,মুস্তাফিজুর রহমান মোস্তাক আহমেদ,নার্গিস আহমেদ, মঈনুদ্দিন নাসের, কাজী শামসুল হক, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,মোহাম্মদ সাঈদ, ফরিদ আলম, শাখাওয়াত হোসেন সেলিম, ইব্রাহীম চৌধুরী খোকন ,রওশন হাসান, আব্দুস শহীদ, মাহমুদুল চৌধুরী, শামীম সিদ্দিকী,মঞ্জুরুল হক, কিউ জামান,শাহ আলম দুলাল,আব্দুল মালেক, আমজাদ হোসেইন, ইমরান আনসারী, শাহ ফারুক,কামরুল হাসান, শামীম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।খবর বাপসনিউজ।
ভিউয়ার্স টেলিভিশনের যাত্রালগ্নে লেখক সাংবাদিক ও জনসমাজের সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। সম্প্রচার ও সাংবাদিকতায় দক্ষ ও অভিজ্ঞ একদল সংবাদকর্মিদের নিয়ে ভিউয়ার্স টিভি সময়ের চাহিদা পূরণ করে জনসমাজের সাথে থাকবে বলে এর উদ্যোক্তারা বলেছেন। মতবিনিময় সভায় বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেছেন।অনুষ্ঠান পরিচালনা করেন ভিটিবিইউএস পরিচালক শেখ ফারজানা হক ।শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »