শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষেধাজ্ঞার সময়ে চাল পাচ্ছে লালমোহনের ৮৮০৪ সামুদ্রিক জেলে
প্রকাশ: ১৭ জুন, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার সময়ে চাল পাচ্ছে লালমোহনের ৮৮০৪ সামুদ্রিক জেলে

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।
এ কার্যক্রম বাস্তবায়নে নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলের জন্য ৫৬ কেজি করে চাল (ভিজিএফ) বরাদ্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলায় মোট নিবন্ধিত জেলে ১৪৫২৩জন। তার মধ্যে ৮৮০৪ জন সামুদ্রিক জেলে। সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞার এসময় ৮৮০৪ প্রত্যেকে ৫৬ কেজি করে চাল পাবেন। এর মধ্যে লালমোহন সদর ইউনিয়নে সামুদ্রিক জেলের সংখ্যা ৩৫০, পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৮৫০জন, রমাগঞ্জ ইউনিয়নে ৩০০জন, ফরাজগঞ্জ ইউনিয়নে ১১০০ জন, ধলীগৌরনগর ইউনিয়নে ২০৭০জন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ১৯৭০জন, চরভূতা ইউনিয়নে ৩৫০জন, কালমা ইউনিয়নে ২৫০ জন ও বদরপুর ইউনিয়নে রয়েছেন ১৫৬৩ জন।
ইতোমধ্যে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সামুদ্রিক জেলের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। অন্যান্য ইউনিয়ন গুলোতেও বিতরণ কার্যক্রম শুরু হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সামুদ্রিক এসব জেলেদের মাঝে চাল বিতরণ অব্যাহত আছে, পর্যায়ক্রমে নিবন্ধিত সকল সামুদ্রিক জেলেই এ চাল পাবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »