শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসিরকে নিয়ে ঝালকাঠিতে চাঞ্চল্য
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসিরকে নিয়ে ঝালকাঠিতে চাঞ্চল্য

ঝালকাঠি প্রতিনিধি

print sharing button

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় ঢাকায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ওরফে নাসির ইউ মাহমুদের বাড়ি ঝালকাঠিতে। ঝালকাঠি শহরের কলেজ মোড়ে তার পৈত্রিক বাড়ি হলেও তার বেড়ে ওঠা বরিশাল শহরে।

সোমবার তার গ্রেফতারের খবরে ঝালকাঠি শহরে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়।

জানা গেছে, তার বাবা মো. হারুন রশীদ পুলিশ বিভাগে চাকরি করতেন। সহকারী পুলিশ সুপার হিসেবে অনেক বছর আগে অবসরে যান। বরিশাল শহরের বগুড়া রোডে তাদের বসবাস ছিল। নাসির উদ্দিন মাহমুদের চাচা বেলায়েত হোসেন দীর্ঘদিন ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

নাসির উদ্দিন মাহমুদ পটুয়াখালী জুবিলী স্কুল, বরিশাল জিলা স্কুল এবং বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন। ১৯৭৫/৭৬ সালে তিনি এসএসসি পাস করেন। ঝালকাঠি শহরের রোনালসে রোডের বিউটি মঞ্জিল নাসির উদ্দিন মাহমুদের শ্বশুরালয়। তার শ্বশুর মৃত আব্দুর রশিদ ঠিকাদার ছিলেন।

নাসির উদ্দিন মাহমুদ ব্যবসার প্রথম জীবনে ঝালকাঠি এবং বরিশাল শহরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি করতেন। নব্বই দশকের শেষের দিকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে ব্যবসা শুরু করেন।

এদিকে নাসির উদ্দিনের পরিবার প্রভাবশালী হওয়ায় তার প্রসঙ্গে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে না প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর বলেন, অনেক দিন হলো নাসির উদ্দিন এলাকায় আসেন না। গত ৫ বছর আগে একবার এলাকায় এসেছিলেন, এর পর আর আসেননি।

তিনি বলেন, চিত্রনায়িকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিনকে গ্রেফতারের পর তাকে নিয়ে এলাকায় অনেক সমালোচনা হচ্ছে। তবে তার পরিবার প্রভাবশালী হওয়ায় এ প্রসঙ্গে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »