সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহত ৩
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহত ৩

পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় একজন কর্মকর্তাসহ অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়াড় পেশোয়ারে এক পুলিশ স্টেশনে রাতজুড়ে এই হামলা সন্ত্রাসীরা এ হামলা চালায়। শনিবার (১৪ জানুয়ারি) জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাতের আঁধারে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সরবন্দ থানায় হাতবোমা দিয়ে সন্ত্রাসীরা হামলা চালালে উপ-পুলিশ সুপার (ডিএসপি) বাদাবের সরদার হোসেন ও তার দুই প্রহরী ইরশাদ ও জেহানজেব নিহত হন। 

পুলিশ নিহতদের মরদেহ একটি হাসপাতালে স্থানান্তর করেছে। দেশটির সিনিয়র পুলিশ সুপার কাশিফ আফতাব আব্বাসি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পাকিস্তানের এসএসপি অপারেশনস বলছে, সন্ত্রাসীরা দুই থেকে তিন দিক থেকে থানায় হামলা চালায়। হামলায় অন্তত ছয় থেকে আটজন সন্ত্রাসী জড়িত ছিল। হামলার সময় থানায় অন্তত ১২ থেকে ১৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা থানার চত্বরে পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। চারটি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে এবং একটি বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, ‘হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।’ 

পুলিশের মুখপাত্র বলেন, ‘হামলার পর পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেফতার বা হত্যার খবর পাওয়া যায়নি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »