মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পাথরঘাটায় অপহৃত কাকড়া শ্রমিক উদ্ধার
প্রকাশ: ৫ জুন, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় অপহৃত কাকড়া শ্রমিক উদ্ধার

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের গভীরে আলোরকোল নামক স্থান থেকে মঙ্গলবার রাতে জলদস্যুদের হাতে অপহৃত কাকড়া শ্রমিক মহসিন (২৬) কে বৃহস্পতিবার বিকালে উদ্ধার করেছে র্যাব-৮।
মঙ্গলবার রাতে সুন্দরবনের আলোরকোল এলাকায় একটি ট্রলারে ৭ জন শ্রমিক কাকড়া শিকারের সময় ১০ জনের একটি জলদস্যু দল ট্রলারে হামলা করে শ্রমিকদের উপর নির্যাতন করে। ট্রলারের ৬ শ্রমিককে গুরুত্বর আহত করে মুক্তিপনের দাবিতে মহসিনকে অপহরণ করে নিয়ে যায়। কাকড়া শ্রমিক অপহরণের সংবাদ পেয়ে র্যাব অভিযান শুরু করে।বৃহস্পতিবার সুন্দরবনের মোংলার সান্তাই এলাকা থেকে অজ্ঞান অবস্থায় মহসিনকে উদ্ধার করে।
র্যাব ৮ এর সহকারী পরিচালক আদনান মুস্তাফিজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের নিকট মহসীনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা রাতভর অভিযান চালিয়ে মহসীনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে র্যাব প্রধান কার্যালয়ের নিয়ে জিজ্ঞাসাবাদের পরে গ্রামের বাড়ি পাথরঘাটার কাঁঠালতলী পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »