প্রকাশ্যে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টা!
প্রকাশ: ২৪ জুলাই, ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টা!

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ০৭ নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দর্জির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নিজাম মীর(৫৫) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান ছয়টা মোটরসাইকেল যোগে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে যখম করে। এ সময় জনতা তাদের গন ধোলাই দেয়। এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত নীজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি।কিছু বুঝো উঠার আগেই রহিম মিয়ার দর্জির দোকানের সামনে বসে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন (৩০)এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনি(২২) আমার গলাতে বগি দা দিয়ে কোপ দেয়। এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুই এর উপর কোপ লাগে। আমার নাত জামাতার সাথে তাদের দ্বন্দ্ব ছিল আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম।

তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান,
আহত ব্যাক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছিল চামড়ার নিচেও আরো দুটি সেলাই করতে হয়েছে।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »