সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়িকা প্রিয়মনি
প্রকাশ: ২৬ জুন, ২০২১, ২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়িকা প্রিয়মনি

বিনোদন প্রতিবেদকঃ

সম্ভাবনাময়ী সুন্দরী, লাস্যময়ী চিত্রনায়িকা প্রিয়মনি। শৈশব থেকেই প্রিয়র মিডিয়ার প্রতি ছিল অন্যরকম ভালোলাগা। তবে কখনও নায়িকা হবেন তা ভাবেননি। আত্নপ্রত্যয়ী প্রিয়মনি নিজের মেধা দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ জায়গা করে নেন সেরা দশের লাইম লাইটে।

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েই আলোচনায় আসেন তিনি। এরপর নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে। প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে।

তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। গেল রোজা ঈদে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন হাস্যজ্জল প্রিয়মনি।

এবার তিনি প্রথমবারের মতো কাজ করলেন বিজ্ঞাপনে। কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনটি সনি রেংস ফ্রিজের উপর। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন প্রিয়মনি।

বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। ক্যারিয়ারের প্রথম টিভিসি। একটি ভালো টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এটি ঈদ উপলক্ষে প্রচার হবে। আশা করছি ভালো ফিডব্যাক পাবো।’

এদিকে প্রিয়মনি বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। শিগগিরই সেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান সম্ভাবনাময়ী এই অভিনেত্রী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »