বরগুনার আমতলীতে স্বাস্হ্যকর্মী নিখোঁজ
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে স্বাস্হ্যকর্মী নিখোঁজ

বনগুনা প্রতিনিধিঃ

বরগুনায় জান্নাতুল ফেরদৌসি পিংকি (১৯) নামের এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ হয়েছেন। রোববার সকাল আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাচ্ছেন না পরিবার।

নিখোঁজ স্বাস্থ্যকর্মী জান্নাতুল আমতলী উপজেলার চাওড়া ইউপির সোহরাব হাওলাদারের মেয়ে। তিনি উপজেলার বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারের (ল্যাব সহকারী) স্বাস্থ্যকর্মী।

নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জান্নাতুলের বাবা সোহরাব হাওলাদার বলেন, রোববার সকাল আটটার দিকে প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জান্নাতুল। কিন্তু রাত নয়টার দিকে রুটিন মোতাবেক বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। তার মোবাইল বন্ধ থাকায় তার কর্মস্থল বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। সেখান থেকে জানানো হয় বিকেল চারটার দিকে অফিস থেকে বের হয়েছে জান্নাতুল।

তিনি আরো বলেন, বেলিভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগের পর পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিয়েও জান্নাতুলের সন্ধান পাইনি। পরে রোববার রাতে আমতলী থানায় একটি জিডি করেছি। কিন্তু এখন পর্যন্ত জান্নাতুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন,  প্রযুক্তি ব্যবহার করে জান্নাতুলের মোবাইলের অবস্থান জানান চেষ্টা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »