বরগুনার পৌর-মার্কেটে ভয়াবহ আগুন, আহত ১০
প্রকাশ: ১৮ মে, ২০২২, ১:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনার পৌর-মার্কেটে ভয়াবহ আগুন, আহত ১০
বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫০- ২৬০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ মে) রাত ১১ টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ, স্কাউট, স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট, উৎসর্গসহ  ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই থেকে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১ টার দিকে মার্কেটের একটি জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। বরগুনা, বেতাগী, আমতলী, পাথরঘাটা, মির্জাগঞ্জসহ ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

বাতাসের কারণে দীর্ঘ প্রচেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় অন্তত ২৫০–৬০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

পৌর সুপার মার্কেটের হোমিওপ্যাথী চিকিৎসক ইদ্রিসুর আলম বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আমার নিজের চেম্বারসহ আমার ৩টি ভাড়া প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (বরগুনা ও পটুয়াখালী) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে বরগুনা, বেতাগী, আমতলী ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

তিনি বলেন, আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ করছিলো।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তা রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।

আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন সেচ্ছাসেবক স্থানীয় লোকজন আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল বরিশাল চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় বেশ কয়েকজনের মালামাল ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »