বরগুনায় মায়ের কাছে চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা
প্রকাশ: ৫ জুলাই, ২০২১, ৭:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় মায়ের কাছে চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় মায়ের কাছে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সামিরা নামে এক কিশোরী (১৪)। সোমবার(৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোডের ভাড়াটিয়া বাসার বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরীর আত্মহত্যার জন্য দায়ী উত্যক্তকারী জামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের মা সুমী বেগম জানিয়েছেন, সামিরা তার প্রথম স্বামী রফিকের সন্তান।

সামিরা ছিলো ৮ম শ্রেণীর ছাত্রী। সুমী তার বর্তমান স্বামী রাশেদের সাথে সন্তানদের নিয়ে পৌরসভার কলেজ রোডে আবুল বাশারের বাসায় ভাড়া থাকতো। আবুল বাশারের ছেলে জামাল হোসেন স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কিশোরী সামিরাকে উত্যক্ত করতো। একাধিকবার সামিরাকে শারিরিক ভাবেও লাঞ্ছিত করেছে।
গত কয়েক দিন ধরে সামিরা ও জামালকে জড়িয়ে প্রতিবেশীরা অনৈতিক সম্পর্কের কথা বলছিলো। রবিবার রাতে সুমী বেগম বাসা মালিক আবুল বাশারকে মোবাইল করে তার ছেলের কূকৃতির কথা জানায়। আবুল বাশার গ্রামের বাড়ি থেকে এসে জামালকে শাসন করবে বলে আশ্বস্ত করেছিল।

সামিরা জামালের সাথে তার অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করলেও তার মা ছাড়া অন্য কেউ মেনে নিচ্ছিলোনা। মা ছাড়া সবাই সামিরাকে গালমন্দ করছিলো। আত্মহত্যার আগে সামিরা তার মায়ের কাছে চিঠি লিখে রেখে গেছে।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, জামালকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। সামিরার মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »