বরগুনা খাজুরতলা গ্রামে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় বাদল খানের মৃত্যু
প্রকাশ: ১৯ জুলাই, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনা খাজুরতলা গ্রামে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় বাদল খানের মৃত্যু

রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে আজ সোমবার রাত অনুমান ৩টার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে হযরত আলী খানের ছেলে বাদল খান নামের একজন নিহত হয়েছেন।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে নিহত বদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। রাত ২.৩০-৩.০০ টা সময়ের মধ্যে যে কোন সময় বাদল খানের মাথার ডান পাশে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন বিছানা ও বাদল খানের শরীরে রক্ত দেখে ডাক চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে ভোর ৫.০০ এ্যাম্বুলেন্স যোগে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ বাদল খানকে মৃত্যু ঘোষণ করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বাদল খানের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থল বাদল খানের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »