সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল নগরীর কেডিসি এলাকায় বিএডিসির পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে কার্গোর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে কার্গোর মাস্টার ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

মৃত শ্রমিক মো. ফরিদ (২৮) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শাহ আলমের ছেলে। ফরিদ সারবোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোর শ্রমিক ছিলেন।

কার্গোর মাস্টার জাকির হোসেন জানান, মংলার হারবাড়িয়া-৮ থেকে ৪ দিন আগে ইউরিয়া সার নিয়ে কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকায় বিএডিসির ঘাটে এসে পৌঁছান। সন্ধ্যার পর পল্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পড়ে যেতে দেখে অন্য শ্রমিকরা। প্রথমে ঘাটের কোন শ্রমিক ভেবেছিলাম, কিছুক্ষণ পর শ্রমিকরা এসে জানায়- ফরিদকে পাওয়া যাচ্ছে না। আশপাশে খুঁজে তাকে না পেয়ে ৯৯৯ কল করা হয়। ফায়ার সার্ভিস এসে পল্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করেছে।

বাংলা‌দেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব‌রিশাল জেলার সাধারণ সম্পাদক ক‌বির হোসেন বেপারী বলেন, দুর্ঘটনবশত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সা‌র্ভিস লাশ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে রাতে উদ্ধারে নেমে পড়েন। আধা ঘণ্টার চেষ্টায় পল্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ কার্গোর মাস্টারের কাছে হস্তান্তর করেছেন। কার্গোতে ১৫/২০ দিন আগে শ্রমিক হিসেবে চাকরি নিয়েছিল ফরিদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »