সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে নদী তীর সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নদী তীর সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ

বাসস : জেলার সুগন্ধা নদীর ভাঙ্গন রোধে ও নদী তীর সংরক্ষণে প্রায় ২’শ ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সুগন্ধা বেড়িবাঁধ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুগন্ধা নদীর ভাঙ্গন রোধ, নদী তীর সংরক্ষণ ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লক নির্মাণ প্রকল্পের কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন। জেলার বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদী বর্ষা মৌসুমে খুবই প্রমত্তা থাকে। দোয়ারিকা সেতু, নদী তীরবর্তী রাকুটিয়া গ্রাম, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন, বরিশাল বিমান বন্দর এলাকা এ নদী ভাঙন থেকে রক্ষা করতে এ প্রকল্পটি শুরু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নদী তীর সংরক্ষণ, ড্রেজিং ও নদী শাসনে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, বাংলাদেশ সরকারের নিজস্ব (জিওবি) অর্থ্যায়নে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিনে অর্পিত প্রকল্পটি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যপারে সুগন্ধা নদী তীরবর্তী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, সুগন্ধা নদীর ভাঙ্গনে ইউনিয়নের একটি মসজিদ, একটি ঈদগাহ, প্রায় ৫টি বাড়িসহ বেশকিছু ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভাঙনের গতি আগের থেকে এখন কিছুটা ধীরগতি।
এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বিভাগ (বাপাউবো)-এর উপ বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ বলেন, ১১ টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে সর্বমোট প্রায় ২’শ ৮৩ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ নদীর ভাঙ্গন রোধে নদীর বাম তীরে ৫টি প্যাকেজর মাধ্যমে ২ কিলোমিটার ও ডান তীরে ৫টি প্যাকেজের মাধ্যমে ১.৭৬৫ কিলোমিটার জুড়ে এ সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়াও অপর প্যকেজটি হচ্ছে ড্রেজিং। ড্রেজিং করা হয়েছে প্রায় ৬’শ ২৫ কিলোমিটার।
এ বিষয়ে বরিশাল পওর বিভাগ (বাপাউবো)-এর নির্বাহী প্রকৌশলী মো: রাকিব হোসেন বলেন, এরইমধ্যে প্রকল্পটির কিছু স্থানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা শুরু হয়েছে। প্রকল্পটির নির্ধারিত সকল স্থানে আগামী কিছু দিনের মধ্যে জিও ব্যাগ ফেলা হবে। আগামী বছরের শুরু থেকে সিসি ব্লক ও ডাম্পিং-এর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধিন প্রকল্পটি হস্তান্তর করা হবে আগামী ২০২৪ সালের ডিসেম্বরে। এছাড়া ৩৬ লাখ টাকা ব্যয়ে সুগন্ধা ভাঙন রোধে ফেলা হয়েছে ১২ হাজার জিও ব্যাগ।
তিনি আরো বলেন, সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে ১২’শ কোটি টাকার আরো একটি প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »