সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপির পদযাত্রায় হাতাহাতি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির পদযাত্রায় হাতাহাতি

বরিশালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা শুরুর আগে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে নেতাকর্মীদের মধ্যে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বরিশাল জেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রতক্ষদর্শীরা জানান, হাতাহাতিতে জড়ান বরিশাল বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। তারা একে অপরকে কিল-ঘুষিও মারেন। পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

পদযাত্রা শুরুর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, আবার যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারি, নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আগেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আজকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে।

অপরদিকে পদযাত্রা করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি। দুপুর সাড়ে ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পরে নগরে পদযাত্রা করে তারা।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এসময় বক্তারা বলেন, এই ভোটারবিহীন সরকারের কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। নিত্যপণ্যের মূল্যের দিকে তাকালেই এর যথেষ্ট প্রমাণ মিলবে। আমরা চাচ্ছি আর যাতে রাতে কোন নির্বাচন না হতে পারে তার জন্য জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করছেন। যার ধারাবাহিকতায় আজকের এই পদযাত্রা কর্মসূচি। যেখানে মানুষ তাদের সমর্থন জানাচ্ছে।

খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীর মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী বিএনপির এই পদযাত্রা কর্মসূচি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »