সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ৫ আগস্ট, ২০২২, ৮:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধি

বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর ব্যবস্থাপনায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরিশালসহ অন্যন্যা দপ্তরের অতিথিরা। পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), এসপি ডিআইজি অফিস বরিশাল মোঃ নুরুল আমীন হাওলাদার, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্রিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে অতিথিরা শহীদ শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে ফলের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »