শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে সাকুরা বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে সাকুরা বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

বরিশাল খবর : বরিশাল নগরীতে সাকুরা পরিবহনের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কের রাব্বি ফিলিং ষ্টেশন সংলগ্ন মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত হলেন, আনুশকা (১৮) ভোলার চরফ্যাশনের রসূলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের কন্যা।

আহতরা হলেন- নগরীর কাশিপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাওন (২০) এবং মুলাদী উপজেলার ৪নং গাছুয়া এলাকার জুবায়ের আহমেদ (২০)।
জানা জায়, দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে নতুল্লাবাদ থেকে সাকুরা পরিবহনের একটি বাস ছেড়ে যায়। পথিমধ্যে রাব্বি ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি মোটরসাইকেলটি উপরে উঠিয়ে দেয়।

সাকুরা বাসে থাকা যাত্রী বিশ্বজিৎ কুমার জানান, বাসটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেও বাস না থামিয়ে বাসের চালক পালিয়ে যায়। সেখানে বাসের নিচে মোটরসাইকেলের আরোহীর মৃত্যু ঘটে ।একজন মেয়েসহ মোট ৩জন ছিলো মোটরসাইকেলে।

এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকুরা বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং দুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মেহেদি আরও জানান, সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।

এছাড়া ঢাকাগামী যাত্রীদের সাকুরা পরিবহনের অপর একটি বাস এসে নিয়ে রওনা হয়েছে বলে জানান এসআই মেহেদি।

বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাইনুল বলেন, বাস ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত কিশোরী আনুশকাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »