শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে পেলেন শ্রেষ্ঠ পুরস্কার
প্রকাশ: ২৪ জুলাই, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে পেলেন শ্রেষ্ঠ পুরস্কার

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর:

ঝিনাইদহ জেলায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ পুরস্কারে ভুষিত হয়েছে কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। রোববার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির কাছ থেকে এই পুরস্কার গ্রহন করেন হ্যাচারি ম্যানেজার আশরাফ-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক । নির্ভরযোগ্য সূত্রে জানান আশরাফ-উল-ইসলাম কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে যোগদানের পর থেকে পরিবর্তনের ছোঁয়া লাগে। তিনি যোগদানের পর থেকে প্রতি বছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছেন। সরকারী মুল্যে রেনু বিক্রি করে সরকারী কোষাগারে জমা দিয়েছেন। চিন থেকে আমদানীকৃত সিলভার ও গ্রাসকার্প মাছের রেনু চলতি বছর থেকে উৎপাদনের মাধ্যমে চাষিদের মাছে বিক্রি করেছেন। মৎস্যজচাষিরা হ্যাচারি থেকে আশানুরুপ ফলাফল পেয়েছেন। এছাড়া হ্যাচারির মা মাছ সমৃদ্ধ করার জন্য ম্যানেজার নিজে বাংলাদেশ ফিশারিজ রিসার্স ইন্সটিটিউট থেকে হোয়াটি পাঙ্গাস, কাল বাউস ও সুবর্ণ রুই লালন পালন করছেন। তিন বছরে মা মাছ পর্যাপ্ত মজুদ করে বলুহর হ্যাচারিকে বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাচারিতে পরিণত করেছেন হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম। বিগত সময়ের কর্মরত অন্য কোনো কর্মকর্তা এ কৃতিত্ব অর্জন করতে পারেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »