বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি গঠিত
প্রকাশ: ১ জুন, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি গঠিত

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল ৩১ মে রবিবার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার এর নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির এর উপস্থিতিতে জেলা কমিটির আহবায়ক জিয়া উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সাথে আলোচনাক্রমে,দৈনিক ভোরের কলাম এর আমতলী উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান সজিব কে সভাপতি,দৈনিক আজকের নীড় এর আমতলী উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে সহ-সভাপতি,দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর ষ্টাফ রিপোর্টার হাওলাদার মিশকাত কে সাধারন সম্পাদক, পিএম সাজ্জাদ হোসাইন শরীফকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- আলোকিত ভোরের বার্তা আমতলী প্রতিনিধি সাকিবুল ইসলাম সাকিবকে তথ্য, প্রকাশনা ও গবেষণা সম্পাদক,বরিশাল সময় এর আমতলী প্রতিনিধি মহিউদ্দিন লিমনকে দপ্তর সম্পাদক, দৈনিক দেশপ্রেম এর ষ্টাফ রিপোর্টার এইচ,এম দেলওয়ার কে নির্বাহী সদস্য, বিডিসি ক্রাইম নিউজের উপজেলা প্রতিনিধি হাসান হাওলাদারকে নির্বাহী সদস্য ও দৈনিক দখিনের ক্রাইম এর আমতলী প্রতিনিধি কাওসার জাহান কে নির্বাহী সদস্য।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার আজ ১ জুন সোমবার বরগুনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন করেন এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে উক্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বরগুনা জেলা আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন
জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »