● ●


বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী

কালীপূজা ও দীপাবলিকে ঘিরে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই অদ্ভুত এক দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার দাবি, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। তার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।সম্প্রতি টালিগঞ্জের একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিজেপির এই বিধায়ক। সেখানে বক্তব্য দেওয়ার সময় তার সামনেই বিকট শব্দে একটি বাজি ফেটে ওঠে। তবে এতে বিচলিত না হয়ে বক্তব্য চালিয়ে যান তিনি। একপর্যায়ে হাসিমুখে বলেন, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়।বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়ে পাপিয়া অধিকারী আরো বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি ছাড়া কি কালীপূজা সম্পূর্ণ হয়? তাই উৎসবে বাজি ফাটাতে হবেই। তবে এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের নির্দেশনা এবং প্রচলিত নিয়মকানুন মেনে চলার কথাও উল্লেখ করেন তিনি।এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে কালীপূজায় আতশবাজি ফাটানোর প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আইন মেনে বাজি ফাটানোর নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানান।মুখ্যমন্ত্রীর এই সতর্কতামূলক বক্তব্যের বিপরীতে বাজি ফাটালে রোগ সেরে যাওয়ার বিষয়ে পাপিয়া অধিকারীর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে তার দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়াএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »