শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন
প্রকাশ: ২৪ জুলাই, ২০২২, ৯:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ৭ দিন ব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন।
“নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর প্রথমদিনে ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে শুরু হয়।
২৪ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এক বর্নাঢ্য র‌্যালি এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত, মৎস্য চাষীদের পুরুষ্কার প্রদান, মৎস্য সেক্টরের বর্তমান অগ্রগতির আলোচনা সভা, প্রমান্য চিত্র প্রদর্শনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও জাহিদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরি, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারন সম্পাদক সুজন মোল্লা, এস মিজানুর রহমান, ফয়েজ আহমেদ শাওন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, মেরিন অফিসার প্রতুল জোদ্দার, গননাকারী প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার, উম্মে কাওসারী।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মহাসিন রেজা, মশিউর রহমান সুমন, সুমন রায়, সজল চৌধুরীসহ মৎস্যচাষী, মৎস্যজীবগন।
এ সময় বক্তারা জেলেদের অবৈধ জাল দিয়ে মাছ শিকার ও মা ইলিশ রক্ষায় জেলেদের আহব্বান জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »