শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড ডোনার সংগ্রহে ক্যাম্পিং অনুষ্ঠিত
প্রকাশ: ৮ আগস্ট, ২০২২, ৮:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড ডোনার সংগ্রহে ক্যাম্পিং অনুষ্ঠিত

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি :-

বরিশালের বানারীপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ও ব্লাডডোনার সংগ্রহে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট রবিবার বানারীপাড়া ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্লাড গ্রুপিংয়ের পাশাপাশি সকলকে রক্ত দানের জন্য আহবান করা হয়েছে। শ্রেনী কক্ষে গিয়ে সকলকে রক্ত দানে উৎসাহ প্রদান এবং মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও
প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনির প্রচেষ্টায় এবং ভাচুয়ালি যুক্তথেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সজল চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুমন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রিফাত, সমাজ সেবক বিষয়ক সম্পাদক মোঃ শাওন হাওলাদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ নিরব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুমিনুল। এ সময় সংগঠনের উপদেষ্টা জিয়াউর রহমান অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও মুঠোফোনে সার্বিক খোজ খবর নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য নাজনিন আক্তার, হাসিবুল ইসলাম যুব, মোঃ বাবুল, মোঃ অলি।
বানারীপাড়ার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’র অভিজ্ঞ প্যাথলজিস্ট মিরাজ আহমেদ’র নিখুত দায়ত্বশীলতার মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এ ক্যাম্পিং এ অংশগ্রহন করেন।
উক্ত ক্যাম্পিং এ ব্লাড ব্যাংকের সদস্যরা মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়। সকলে এগিয়ে আসলে রক্তের অভাবে বানারীপাড়ার ১জন মানুষও ক্ষতিগ্রস্ত হবে না। এ প্রত্যয়কে সামনে রেখে তাদের পরবর্তী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প চাখার কলেজ এবং বাইশারী কলেজে অনুষ্ঠিত হবে বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »