শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বেঁচে থাকাটাই যন্ত্রনাময়
প্রকাশ: ২১ জুন, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেঁচে থাকাটাই যন্ত্রনাময়

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
মো. বাচ্চু ওরফে বাদশা মিয়া। বয়স ৫৩। ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব রায়রাবাদ গ্রামের রাঢ়ি বাড়ি তার। এ বাচ্চু জন্ম থেকেই যন্ত্রণাময় দিন পার করছেন। শরীর গুটি গুটি ফোড়ায় ভরে গেছে। ডাক্তারের ভাষায় যাকে বলা হয় ‘নিউরোফাইব্রোমাটোসিস’। যার অসহ্য ব্যথায় প্রতিনিয়ত কাতরাচ্ছেন তিনি। শরীরে যখন এর পরিমাণ কম ছিল তখন দিনমজুরির কাজ করতে পারলেও এখন শরীরে গুটির পরিমাণ বাড়ায় কাজ করতে পারছেন না। তাই বাধ্য হয়েই হাত পাতছেন মানুষের কাছে। মানুষ যা দেয় পুরও দিনে তার পরিমাণ দাড়ায় দেড় থেকে দুইশত টাকা। যা দিয়ে নিজের চিকিৎসা তো দূরের কথা তিন বেলা ঠিকমত খেতেও পারছেন না এই অসহায় বাচ্চু মিয়া। সরকারি একটু সহযোগিতা পেতে ঘুরেছেন জন প্রতিনিধিদের কাছেও। অসহায় বাচ্চু মিয়া আকুতি নিয়ে বলেন, বর্তমানে শরীরে গুটির পরিমাণ অনেক হারে বেড়েছে। এতে করে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ব্যথা হলে প্রচণ্ড চিৎকার করি। মাঝে মাঝে ব্যথার তীব্রতায় মরে যেতে ইচ্ছে করে। ব্যথার ওষুধ খেলে আর ব্যথা হয় না, সামান্য টাকার ব্যথার ওষুধ, তাও টাকার অভাবে কিনতে পারছি না। যদি কেউ আমাকে ওষুধ কিনে দেয়ার ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো আর ব্যথার জ্বালায় চিৎকার করতে হবে না। বাচ্চু মিয়ার রোগের ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম জানান, যাদের জন্মগত এ ধরনের রোগ থাকে। তাদের জন্য মূলত স্থায়ী কোনো সমাধান নেই। তবে রোগটির কারণে রোগীর শরীরে যে উপসর্গ দেখা দেয় তার জন্য ওষুধ সেবন করা যেতে পারে। তাহলে রোগীর থেকে কিছুটা স্বস্তি মিলবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »