মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বেতাগীতে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে ধর্ষণের চেষ্টা,ভন্ড বাবা আটক
প্রকাশ: ৩ জুন, ২০২০, ৮:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগীতে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে ধর্ষণের চেষ্টা,ভন্ড বাবা আটক

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে তরুনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পুলিশ লক্ষীকান্ত শীল (৩৬) নামের এক ভন্ড বাবাকে গ্রেফতার করেছে।ধর্ষণ চেষ্টার ওই নারী ও তার মা জানান, দীর্ঘদিন এলাকায় লোকজনকে ঝাড়ফুঁক ও কবচ দিয়ে চিকিৎসা করে আসছে নারায়ণ চন্দ্র শীলের ছেলে লক্ষী কান্তশীল। ২৬ মে মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে এলে লক্ষীকান্ত এক পর্যায়ে তরুণীকে ভিতরের রুমে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে নিয়ে যায়।তরুণী জানায়, কিছু সময় কথা বলার পর লক্ষীকান্ত তাকে বিবস্ত্র করার চেষ্টা করলে সে ডাক চিৎকার করে।ডাক চিৎকার শুনে তার মা সহ লোকজন ভিতরে চলে এলে পিছনের দরজা দিয়ে লক্ষী কান্তশীল পালিয়ে যায়।এলাকাবাসী জানান, প্রভাবশালী একনেতার ছত্রছায়ায় তারা এলাকায় ভন্ডবাবা সাজিয়ে ঝাড়ফুঁকের ব্যবসা করে আসছে। এই ঘটনা জানাজানি হবার পর মিমাংসার চেষ্টা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে আজ পুলিশ লক্ষীকান্তকে গ্রেফতার করে।এ ব্যাপারে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, লক্ষীকান্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আাদালতে প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »