বেতাগীতে বিএনপি’র নেতা বহিষ্কার
প্রকাশ: ২২ জুলাই, ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগীতে বিএনপি’র নেতা বহিষ্কার

মোঃ সজল মাহমুদ,বেতাগী (বরগুনা) সংবাদদাতাঃ

বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমানকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভংগের অভিযোগে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক গতকাল (২০ জুলাই) বিকেলে তাঁকে এ বহিস্কারের চিঠি প্রেরণ করেন।

সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় শৃংখলা ভংগের বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন।

সদ্য সম্পন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের স্বার্থ হাসিল করতে ও স্ত্রীকে সংরক্ষিত ইউপি সদস্য পদে বিজয়ী করতে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে অন্যতম ।

এছাড়াও উপজেলা ও জেলা বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিকবার সমালোচনা করেছেন সিদ্দিকুর রহমান। এতে উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলীয় শৃংখলা ভঙ্গ করা হয়েছে।

কিন্তু তিনি দলের বিরুদ্ধে একাধিকবার উপজেলা ও জেলা বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সমালোচনা করতো। যা ইতোমধ্যে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। এতে উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্মী ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং দলীয় শৃংখলার ভংগ করা হয়েছে। উপজেলা বিএনপি এ বিষয় নিয়ে একাধিবার তাঁকে শতর্ক করা করেছিলেন।
গত ২০ জুলাই উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জলিলুর রহমান খান নান্না ও যুগ্ম আহবায়ক মো. জাকির হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, দলীয় শৃংখলা ভংগের অভিযোগে বহিস্কার করা হয়েছে। একাধিবার তাঁকে সতর্ক করা হয়েছে। উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ জেলার শীর্ষ নেতাদের অবহিত করলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হালিমের নির্দেশে মোতাবেক উপজেলা বিএনপি সিদ্দিকুর রহমানের হোসনাবাদ ইউনিয়নের যুগ্ম আহবায়ক পদ থেকে এবং প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্ত বহিস্কার করেন।

এ বিষয় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসাইন বলেন,’ তাঁকে একাধিকবার শতর্ক করা হয়েছে। কিন্তু তা শোনেনি। এরপর জেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃংখলা ভংগের অপরাধে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »